Share & General savings

  • Home
  • Project & Services

ভিশন

আত্মনির্ভরশীল সমাজ গঠনে রাকু

মিশন
জাতীয় ও আন্তর্জাতিক সমবায় নীতিমালা ও মূল্যবোধ অনুসরণ করে একটি স্থায়ী ও টেকসই সমাজ ভিত্তিক সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য সমিতির সদস্যদের আর্থিক সেবা প্রদানের মাধ্যমে তাদের দারিদ্র বিমোচন সহ আর্থ-সামাজিক উন্নতি সাধন।

উদ্দেশ্য
ক) কর্ম এলাকার সকল জনগণকে অত্র প্রতিষ্ঠানের অন্তর্ভূক্ত করা।
খ) সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব বৃদ্ধি করা।
গ) বিভিন্ন ধরণের সঞ্চয় আমানত গ্রহণের মাধ্যমে তহবিল গঠন করা।
ঘ) সদস্যদেরকে লাভজনক কার্যক্রম ও উৎপাদনমূখী প্রকল্পে প্রয়োজনীয় ঋণ সুবিধা  দেয়া।
ঙ) সদস্যদেরকে  নিরাপদ ও উপযোগী ঘর তৈরীর জন্য প্রয়োজনীয় ঋণ সুবিধা  দেয়া।
চ) সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা।
ছ) শিশুদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শিশুদের সহযোগি সদস্য করা।
জ) উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সদস্যদেরকে ট্রেড ভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
ঝ) নিরাপদ ও  লাভজনক এবং উৎপাদনমূখী প্রকল্পে বিনিয়োগ করা।
ঞ) সদস্যদের স্বার্থে শিক্ষামূলক, কল্যাণমূলক, বিনোদনমূলক, জনহিতকর ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করা।

মূল্যবোধ
সততা
স্বচ্ছতা
 জবাবদিহিতা
গভীর আগ্রহ
দলীয় উদ্যোগ
নতুনের প্রবর্তন  
পারস্পরিক সুসম্পর্ক
নারী পুরুষের সমতা 
সমভাবে সেবা প্রদান
সামাজিক দায়বদ্ধতা 
সাম্প্রদায়িক সম্প্রীতি
সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক হওয়া
 আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধা
সাধারণ সঞ্চয় প্রকল্প (জিএসপি) এর নিয়মাবলী ঃ

ক্স    পূর্ণ সদস্য হওয়ার নিয়মঃ
ক্স    রাকু কর্তৃক নির্ধারিত কর্মএলাকার স্থায়ী যে কোন নারী পুরুষ সদস্য পদ লাভের জন্য আবেদন করতে পারবেন।
ক্স    কর্ম এলাকার বাহিরের কোন ব্যক্তি রাকুর সদস্য হতে পারবেন না।
ক্স    আবেদন কারীর বয়স ন্যূনতম ১৮ বৎসর হতে হবে।
ক্স    আবেদন কারীকে সুস্থ্য মস্তিস্কের আধিকারী হতে হবে।
ক্স    আবেদন পত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
ক্স    আবেদন পত্রের সাথে জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের/পাসপোর্ট এরসত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
ক্স    কর্ম এলাকার কোন মেয়ে অন্যত্র বিয়ে হলে তার পিতার ঠিকানায় ভর্তি হতে পারবেন।
ক্স    কর্ম এলাকার বাহির থেকে কোন মেয়ে কর্ম এলাকায় বিয়ে হলে ভর্তির সময় স্বামীর ঠিকানার চেয়ারম্যান সাটিফিকেট জমা দিতে হবে।
ক্স    ভর্তির সময় নির্ধারিত স্বাক্ষর কার্ডে নমুনা স্বাক্ষর নিতে হবে।
ক্স    এক বৎসর পর মাসিক সঞ্চয় ন্যূনতম ২০.০০ (বিশ) টাকা সঞ্চয় জমা করতে হবে।
ক্স    রাকু কর্তৃক নির্ধারীত ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে।
ক্স    ভর্তির সময় ন্যূনতম একটি শেয়ার ক্রয় করতে হবে।
ক্স    ভর্তির পর ১ বৎসর পযর্ন্ত মাসিক সঞ্চয় ন্যূনতম ৫০.০০ (পঞ্চাশ) টাকা হারে সঞ্চয় জমা দিতে হবে।
ক্স    শিশু সঞ্চয় প্রকল্পের সদস্য ১৮ বৎসর মেয়াদ উর্ত্তীন হলে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাকুর পূর্ণ সদস্য হতে পারবেন।
ক্স    কোন সদস্য বহিস্কৃত হলে পুনরায় সদস্য হতে পারবেন না।
ক্স    সদস্য পদ প্রাপ্তির ক্ষেত্রে আবেদন পত্রে আঞ্চলিক পরিচালকদের শনাক্ত স্বাক্ষর থাকতে হবে।
ক্স    যে সকল আবেদন পত্রে আঞ্চলিক পরিচালকদের শনাক্ত স্বাক্ষর থাকবে না, সে সকল আবেদন পত্র ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করা হবে।
ক্স    অনূরূপ আবেদন পত্র ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদিত না হলে, আবেদন পত্র বাদ হয়ে যাবে।
ক্স    আবেদন পত্রে কোন তথ্য ভুল দিলে তা গ্রহণ যোগ্য হবে না। ভূল তথ্য দিয়ে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। 
ক্স    নতুন সদস্যদের ভর্তির বিষয়টি ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদিত হতে হবে।
ক্স    সদস্য পদ প্রাপ্তির পর সদস্যদের শপথ নামা পাঠ করতঃ স্বাক্ষর করতে হবে।

মনোনয়নঃ
(ক) হিসাব খোলার নির্ধারিত ফরমে মনোনীত নমিনীর নাম, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ করতে হবে।
(খ) আবেদনের ভিত্তিতে মনোনীত নমিনী পরিবর্তন করা যাবে।

সদস্য পদ প্রত্যাহার/অবসানঃ
ক্স    প্রত্যেক সদস্য স্বঃ ইচ্ছায় সদস্য পদ প্রত্যাহার করতে পারবেন।
ক্স    সদস্য পদ প্রত্যাহার করার ক্ষেত্রে রাকুরনির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ক্স    ন্যূনতম ৩০ (ত্রিশ) দিন পূর্বে ব্যবস্থাপনা কমিটির নিকট আবেদন পত্র জমা দিতে হবে।
ক্স    হিসাব বন্ধের আবেদন পত্র ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদন হতে হবে।
ক্স    কোন সদস্য রাকুর স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকলে তাকে সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হবে (নির্দিষ্ট আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে)।
ক্স    কোন সদস্যর মস্তিস্ক বিক্রিতি ঘটলে সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হবে (নিদিষ্ট আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে)।
ক্স    ঋণ ও জামিন অবস্থায় সদস্য পদ প্রত্যাহার করা যাবে না।
ক্স    মৃত সদস্যর ক্ষেত্রে জামিন পরিবর্তন করে সদস্য পদ প্রত্যাহার করা যাবে।
ক্স    আইনানুগ ও অন্যান্য কারণে।